২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি বাড়ি ভস্মিভূত

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে শনিবার ভোরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭০টি বাড়ি ভস্মিভূত হয়েছে। এর ফলে প্রায় এক হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইয়াকুব নগরের একটি বাড়িতে সর্ট সার্কিট থেকে রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শহরের বিভিন্ন স্টেশনের দমকল বাহিনীর ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শনিবার ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দমকল বাহিনী সূত্র জানায়, এই অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী স’মিল আংশিকভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। তবে দমকল বাহিনীর কর্মকর্তারা জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।