ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মিভূত, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খলাপাড়া বাজারে এক অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী শনিবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খলাপাড়া বাজারের একটি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে সারের দোকান, জ্বালানী তেলের দোকান, মুদি দোকানসহ ২০টি দোকান ভস্মিভুত হয়।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেবজুল বারি বিডিনিউজকে জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
