২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানিকৃত পণ্য পরীক্ষায় বিডিআরের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, হয়রানি বন্ধে ৫ মার্চ পর্যন্ত আল্টিমেটাম

দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্য পরীক্ষার নামে বিডিআরের অহেতুক হয়রানি বন্ধে আমদানিকারক সমিতি ও সিএণ্ডএফ এজেন্ট অ্যাসেসিয়েশন ৫ মার্চ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নির্ধারিত সময়ের মধ্যে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে ৬ মার্চ থেকে বন্দরে ধর্মঘটেরও হুমকি দিয়েছে তারা। সোনামসজিদ বন্দর আমদানি কারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচি দেয়। এর আগে বন্দর সংশ্লিষ্ট এ দুই সংগঠন বিডিআরের ঔদ্ধত্যপূর্ণ আচরনের অভিযোগ এনে রাজশাহী বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক টাস্কফোর্সের চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করে।