২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জেএমবি শীর্ষ নেতা শায়খ রহমানের স্ত্রী, কন্যা ও নাতি গ্রেপ্তার

সিলেট শহরের শাপলাবাগের ‘সূর্য দীঘল বাড়ি’তে র‌্যাবের হাতে অবরুদ্ধ নিষিদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করতে র‌্যাব সদস্যরা কমান্ডো অভিযান চালিয়ে তার স্ত্রী, কন্যা এবং নাতিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অবরুদ্ধ সবাইকে দুপুর ২টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা বেধে দিয়েছিল।

র‌্যাব, জেলা প্রশাসনের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হওয়ার পর কমান্ডো অভিযানের সিদ্ধান্ত নেয়। জেএমবি’র এই শীর্ষ নেতা সকালে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল।

এই হুমকির পর বাড়িটির ভিতরে বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল, যেখানে শায়খের পরিবারের সদস্যরা অবস্থান করছিল। জঙ্গি নেতা শায়খ আত্মহত্যা করেছে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়।