গার্মেন্টস ফ্যাক্টরি ও ভবন ধসে হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে নারীদের সংগঠনগুলোর প্রতিবাদ কর্মসূচি
ভবন ধসে এবং আগুনে পুড়ে নারী শ্রমিকদের হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে বিভিন্ন মহিলা ক্লাবের নেত্রীরা গুলশান ডিআইটি ২ এ বুধবার সকালে মৌণমিছিল বের করবে।
ক্লাবগুলো মধ্যে রয়েছে, জন্তা ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা ১, ২, ৩ ও ৪, নারী, ডব্লিউইএবি, প্রোজেক্ট ৫০, এসএএআরসিডব্লিউএ, গুলশান সোসাইটি, গুলশান লেডিস ক্লাব, বারিধারা সোসাইটি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ মঞ্চ।
তারা নারী শ্রমিকদের নিহত এবং আহত হওয়ার জন্য দায়িদের শাস্তি এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল্ডিং কোড অমান্য করে যেসব ভবন গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এছাড়াও তারা আবাসিক ও কুটনৈতিক এলাকা থেকে সকল কারখানা সরিয়ে নেওয়ার দাবি জানান।
