২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ থেকে ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মহেশপুর থানা পুলিশ ঝিনাইদহের জীবননগর থেকে এক হাজার বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক ০২-১০০৬) আটক করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 11:05 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ মনি নামে এক যুবককে গ্রেপ্তার করে।

তার বাড়ি জীবননগর উপজেলার শিংনগরে।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি সোমবার রাতে জীবননগর সীমান্ত থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় পুলিশের সিগনাল অমান্য করে কারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এর পিছু ধাওয়া করে। এক পর্যায়ে কারটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।