২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকালে দু’দলের সংঘর্ষে একটি শিশু নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সংঘর্ষের সময় ঘটনাস্থলেই নিহত শিশুটি সাতাউক গ্রামের সজিব মিয়ার ছেলে বদরুল (১০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতাউক গ্রামের মারাজ মিয়া ও হাজি গিয়াস উদ্দিনের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলেছে। মারাজ মিয়ার লোকজন সকালে গিয়াস উদ্দিনের বাড়ির পাশে কয়েকজনের গতিরোধ করলে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আহতদের হবিগঞ্জ ও লাখাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।