রাঙ্গামাটিতে তিনদিন ব্যাপী ৮ম জাতীয় সম্মেলন ২ মার্চ শুরু
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর তিন দিনব্যাপী ৮ম জাতীয় সম্মেলন রাঙ্গামাটি জেলায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা সম্মেলনের শুভ উদ্বোধন করবেন।
সমিতি সূত্রে জানা গেছে, সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থা, দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূমি দখল, সেনা শাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও জাতীয় সম্মেলনে ঘোষণা প্রস্তুত করা হবে।
এই সম্মেলনে খাগড়াছড়ি-রাঙ্গামাটি-বান্দরবান পার্বত্য জেলার ২৫টি উপজেলার জনসংহতি সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
জাতীয় এই সম্মেলনকে ঘিরে পার্বত্য চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে।
