কিশোরগঞ্জে মাটি চাপা পড়ে নিহত ১, আহত ৩
কিশোরগঞ্জ পৌরসভা এলাকায় গভীর ড্রেন খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে একজন শ্রমিক নিহত ও তিন জন আহত হয়েছে। দমকলবাহিনী সূত্রে সোমবার জানানো হয়।
নিহতের শ্রমিক হলো যসদল থানার ভুরিরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে দীন ইসলাম (২৪)। আহত তিন জন হলো, নুরুল ইসলাম (২৫), রফিকুল ইসলাম (৩৫) ও আব্দুল লতিফ (৩৫)।
প্রত্যক্ষদর্শী এবং দমকলবাহিনী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ কারাগারে পৌরসভা এলাকায় গভীর ড্রেন খনন করার সময় রোববার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
