২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নকে প্রাধান্য দিতে হবে: মোরশেদ খান

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, দেশের অগ্রগতি মানেই বন্দরনগরী উন্নয়ন। আর তাই চট্টগ্রামের উন্নয়নকে প্রাধান্য দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

চট্টগ্রামকে দেশের উন্নয়নের মূল স্থান হিসেবে উল্লেখ করে মোরশেদ খান বলেন, আগামী ২৫ বছরে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সম্পদের সদ্ব্যবহারের জন্যে সংক্ষিপ্ত, মাঝারি ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী।

সমিতির নবনির্বাচিত সভাপতি আবু আলম চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাবেক উপ প্রধানমন্ত্রী জামালউদ্দিন আহমেদ, সমিতির সাবেক সভাপতি মো: আজিজুল হক চৌধুরী, বিদায়ী সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর সাত্তার টিংকু।