২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জেএমবি’র শীর্ষ নেতা সাব্বির পুলিশ রিমাণ্ডে

খুলনা বিভাগের জেএমবি’র শীর্ষ নেতা, ১৭ আগস্ট বোমা হামলার নেতৃত্বদানকারী সাব্বির হোসেন ওরফে জিয়া ওরফে সাগরকে (২৮) বাগেরহাট পুলিশ ৭ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিশেষ পুলিশ প্রহরায় তাকে রবিবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মো. সবুর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমাণ্ড করেন।

সে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাইনকোলা গ্রামের মৃত গেদু মোল্লার পুত্র।

বাগেরহাট পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর র‌্যাব-৬ এর সদস্যরা সাব্বিরকে খুলনা শহর থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৬ এর কমাণ্ডার লে: কর্ণেল সামস্ জানান, তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবি’র মজলিশে সূরা সদস্য হাফেজ মাসুদের নিয়ন্ত্রণাধীন খুলনা বিভাগীয় সেকেণ্ড ইন কমাণ্ড বলে স্বীকার করে।