খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
পুলিশ রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে। তার নাম ইসলাম জোয়ার্দার (২৫)।
পুলিশ জানায়, দুপুর ১টায় দৌলতপুর কৃষি কলেজের পেছনের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইসলাম জোয়ার্দার মৃত্তিকা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামে। তার বাবার নাম শওকত আলী।
পুলিশ সূত্র জানায়, তার মাথার সামনের দিকে আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে নিহতের ভাই সালেক জোয়ার্দার বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছে।
