২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মশালা: বাংলাদেশের নারী নেত্রীদের অগ্রগতি

আইআরআই এর আয়োজনে এবং ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় “বাংলাদেশের নারী নেত্রীদের অগ্রগতি” শীর্ষক তিন দিন ব্যাপী এক কর্মশালা রোববার ঢাকায় শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশের ছয় সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের অধিকাংশ মহিলা কমিশনার কর্মশালায় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন আইআরআই রেসিডেন্ট কান্ট্রি ডিরেক্টর মেরিলীন ইভান্স। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশীয়ার সংসদ সদস্য ইউলিয়ানি প্যারিস।

প্রথম দিনের কার্যক্রম শেষে কর্মশালায় অংশগ্রহণকারী কমিশনাররা বাংলাদেশে ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ শামাসের সঙ্গে নৈশ ভোজে মিলিত হন।