মিরপুরে আগ্নিকাণ্ডে ৫৩টি দোকান পুড়ে ছাই
নগরীর মিরপুরে রোববার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।
দমকল বাহিনী সূত্র জানায়, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিরপুরের এক নম্বর সেকশনের টিন শেডের বাজারে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ছাই হয়ে যায় ৫৩টি দোকান ঘর।
দমকল বাহিনী ও স্থানীয় জনতা ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। উদ্ধার করা হয় আনুমানিক এক কোটি টাকার মালামাল। তবে তার আগেই ভস্মিভূত হয় প্রায় ৯৩ লাখ টাকার মালামাল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর মোট ১১ টি ইউনিট সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আগুন নেভাতে দমকল বাহিনীর দুজন কর্মী সামান্য আহত হয়।
