ফিনিক্স ভবনের ব্যবস্থাপক গ্রেপ্তার
নগরীর তেজগাঁ শিল্প এলাকায় ধসে যাওয়া ফিনিক্স ভবনের ব্যবস্থাপককে (অর্থ) পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করেছে। তবে ওই ভবনের মালিক দীন মোহাম্মদ এখনও পলাতক।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকেই শনিবার রাতে ব্যবস্থাপক (অর্থ) শেখ রেজাউল করিম ফারুককে গ্রেপ্তার করা হয়। ওই অনুনোমদিত ভবন নির্মাণ ও প্রাণহানি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এ পর্যন্ত ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মাদকে গ্রেপ্তার করা যায়নি।
শনিবার ওই ভবন ধসে কমপক্ষে ১৬ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়।
