নরসিংদীতে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
নরসিংদীতে রোববার সকালে হাজার হাজার শ্রমিক জনতা বিদ্যুতের দাবিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় ঘেরাও করে।
স্থানীয় হাজীপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ শ্রমিক-জনতা ঢাকা নরসিংদী সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ৩/৪টি গাড়িও ভাংচুর করে।
পরে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার দিনে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক খান বলেন, পলাশ গ্রিডে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার পরিবর্তে মাত্র ২১ থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। ফলে লোডশেডিং করতে হচ্ছে।
