২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

জেরিন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে। বয়স ৩/৪ বছর। প্লে'তে পড়ে। বাবার কোলে বসে সে টিকা নিলো। কিন্তু কোন প্রতিক্রিয়া নেই। ‘ভয় পেলে না,’ জিজ্ঞেস করতেই বললো একটুও না। এমনিতে জেরিনের মা তাকে স্কুলে নিয়ে এলেও টিকা দেওয়ার সময় ওর বাবা ইউসিবিএল’র কর্মকর্তা আব্দুস সালাম মিয়া তাকে স্কুলে নিয়ে এসেছে এবং টিকা নেওয়ার সময় সে বাবার কোলে বসেছিল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

টিকা নিয়েছে মৌমিতা, মিথিলাসহ আরও অনেকে। কেউ ছিল স্বাভাবিক আবার কেউ কান্না জুড়ে দিয়েছিল। অনেকে আবার এই দৃশ্য দেখে ভয় পেয়ে টিকা নিতেই চাচ্ছিল না। এরপর তাদের বাব-মা’রা টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন।

টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিতে শনিবার উৎসবমূখর পরিবেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিডব্লিউএইচসি’র সহযোগিতায় টাঙ্গাইল পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে।

এই টিকাদান কর্মসূচিতে প্রতিটি শিশুকে চকলেট, বেলুন দিয়ে সান্তনা দিয়েছে আয়োজকরা। তাদের সবার হাতে দিয়ে দেয়া হয়েছে অমচোনীয় কালি যেন কোন শিশু টিকা দেওয়া থেকে বাদ গিয়েছে কি-না তা বোঝা যায়।

আনুষ্ঠানিভাবে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান হামিলুর রহমান মিরন। স্বাগত বক্তব্য রাখেন বিডব্লিউএইচসি’র সেন্টার ম্যানেজার গায়ত্রী সাহা।