ভবন ধসের পর বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ
নতুন করে দুর্ঘটনা এড়াতে তেজগাঁও শিল্প এলাকা এবং মহাখালী ও গুলশান এলাকার বেশ কিছু অংশে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের এই ধরণের অনিশ্চয়তার কারণে শিল্প এলাকার উৎপাদন থেমে গেছে।
হাজার হাজার মানুষ ধসে পড়া ভবনটি দেখতে ভিড় জমিয়েছে এবং অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধারকাজে যোগ দিয়েছে।
নিহত, আহত ও নিখোঁজ আত্মীয়দের খুঁজতে আসা স্বজনদের কান্নায় সেখানকার আকাশ ভারী হয়ে উঠেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকার রাস্তায় উদ্ধারকারী যানবাহন যাতে সহজে চলাচল পারে সেজন্যে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে।
