কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে জবাই করে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লীতে সন্ত্রাসীরা এক গৃহবধূকে জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
নিহত গৃহবধূর নাম সীমা খাতুন (২২)।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীমা পার্শ্ববর্তী এলাকায় তার ভাইয়ের বাড়ি যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
ভেড়ামারা থানা পুলিশ শুক্রবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
