২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বোমা, বন্দুকসহ ৬ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ লক্ষ্মীপুর শহর থেকে বুধবার রাতে তিনটি বোমা ও একটি বিদেশী কাটা রাইফেলসহ ছয় ডাকাতকে আটক করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আটককৃতরা হচ্ছে, নোয়াখালীর বেগমগঞ্জ থানার মনির আহমেদ, সোহেল ও জাহাঙ্গীর এবং লক্ষ্মীপুর সদর উপজেলার শামসুদ্দিন ভুট্টো, বেলাল হোসেন ও বাহার উদ্দিন প্রকাশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিলেনিয়াম হাসপাতালের কাছে একটি মুদি দোকান থেকে তাদেরকে আটক করে।

তাদের মধ্যে মনির ও বাহার কিছুদিন আগে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলায় জামিন পায়।

আটককৃতদেরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।