২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

খুলনা মহানগরীর মুজগুন্নিস্থ খূলনা যশোর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

লাশ উদ্ধার করে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টা ৫৫মিনিটের সময় নগরীর মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার উত্তর পার্শ্বে খুলনা যশোর মহাসড়কে যশোর গামী একটি ট্রাক অঞ্জাত ওই ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাকায় তার দেহ সম্পূর্ন থেতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বুধবার ভোরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।