রাষ্ট্রপতির সাথে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারীর সাক্ষাত
জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিস রেনাটা লক ডেসালিন রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি এসময় ইউএনডিপি’র প্রতিনিধিকে তার নিযুক্তির জন্য অভিন্দন জানান এবং তার যে কোন ধরনের সহায়তার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন জাতিসংঘের প্রতিনিধিকে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে সাফল্যের কথা তুলে ধরেন এবং কৃষিক্ষেত্রে আরও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার ধনি এবং দরিদ্রের মধ্যকার ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করেছে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে সংহতি বজায় রেখে জীবন যাপন করে।
ঢাকায় জাতিসংঘ নবনিযুক্ত সমন্বয়কারী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভাল করছে। তিনি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র উন্নয়নের প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশের জনগণ খুব ধৈর্য্যশীল।
মিস রেনাটা বলেন, এবছরটি বাংলাদেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের এবছরই তত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তিনি আশা প্রকাশ করেন ২০০৭ সালের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিক হবে।
