ফরিদপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ৬ জন গ্রেপ্তার
ফরিদপুরের সদর ও মধুখালীতে কালোবাজারে সার বিক্রির দায়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ রোববার একথা জানায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-ফরিদপুরের সার ডিলার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজোয়ান মোল্লা, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন শেখ, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার আড়–য়াবনী গ্রামের রেজাউল করিম, একই উপজেলার বিমলকৃষ্ণ সাহার পুত্র টুটুল সাহা এবং ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামের শহীদুল ইসলাম স্বাধীন।
পুলিশ জানায়, সার বিক্রির অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় একটি ও জেলার মধুখালী থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় মোট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
জানা যায়, গত জানুয়ারি মাসে অভিযুক্ত সার ব্যবসায়ীরা বিসিআইসি’র স্থানীয় গুদাম থেকে মোট ৬৯ টন রাসায়নিক সার উত্তোলন করে নিয়ম বহির্ভূতভাবে কালোবাজারে জেলা ও জেলার বাইরে বিক্রি করে।
জেলা প্রশাসক মোহাম্মদ নাসিরউদ্দিন খান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এ ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা স্বীকার করেন।
