২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে দ্রুত বিচার (সংশোধন) বিল পাস

বিরোধী দল আওয়ামী লীগের সাংসদদের ওয়াকআউটের মধ্য দিয়ে বুধবার রাতে জাতীয় সংসদে ‘আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) ২০০৬’ বিলটি পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 11:09 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এই বিল পাসের ফলে দ্রুত বিচার আইনের মেয়াদ আরো দুই বছরের জন্য বৃদ্ধি পেলো।

আওয়ামী লীগ সাংসদরা জনমত যাচাইয়ের প্রস্তাব করলে তা নাকচ হয়ে যায়। পরে তারা সংসদ থেকে ওয়াকআউট করে। ১২ ফেব্রুয়ারি সংসদে ফেরার পর এ নিয়ে আওয়ামী লীগ সাংসদরা তিনবার ওয়াকআউট করলো।

এর আগে সংসদে ‘বেসরকারি নিরাপত্তা সেবা বিল ২০০৬’ এবং ‘এসিড নিয়ন্ত্রন (সংশোধন) বিল ২০০৬’ পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজ্জামান বাবর সংসদে বিলগুলো উপস্থাপন করেন।