পাবনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা
পাবনার চাটমোহর উপজেলার ধানুয়াঘাটা বাজারে শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী এক নেতা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
নিহতের নাম রকিবুল ইসলাম রকিব (৩৫)। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং সেলিম বাহিনীর সেকেন্ড ইন হিসেবে কাজ করত।
পুলিশ জানায়, রকিবুল্লাহ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল।
এসময় প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
