দিনাজপুরে পৃথক ঘটনায় নিহত ৩
দিনাজপুরের বিভিন্ন স্থানে সোমবার পৃথক ঘটনায় তিন জন নিহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
শহরের বড় বন্দরে শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিহত হয়েছে।
অপর এক ঘটনায় দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের চাকায় পিষ্ট হয়ে বৈকালী (৪০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে, পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম বেগম (২৫)।
এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
