চট্টগ্রামে অগ্নিকাণ্ডে প্যাকেজিং কারখানা ভস্মীভূত
চট্টগ্রামের পাহারতলী এলাকায় সোমবার বিকেলে একটি পেপার প্যাকেজিং ও কার্টন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে দমকল বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
