২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুড়িয়ে মারা হয়েছে ২শ’টি বিদেশী প্রজাতির হাঁস

নড়াইলে দু’শটি বিদেশী প্রজাতির হাঁস নির্মমভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ফার্মের মালিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের মহিষখোলা গ্রামের হিরন কাজীর ফার্মে কে বা কারা আগুন লাগিয়ে দিলে এ নির্মম ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ফার্মের মালিক হাঁসগুলো হারিয়ে এখন পাগল প্রায়।