লালমনিরহাট অগ্নিকাণ্ডে গোডাউনের মালামাল পুড়ে ছাই
লালমনিরহাট শহরের বিডিআর সড়কের একটি গোডাউনে রোববার মাঝরাতে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী এবং অগ্নি নির্বাপক বাহিনী জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এতে গোডাউনে মজুত রাখা চাল ময়দা, বিসকুট, আখ, লবন, বিভিন্ন মসলা, তেল এবং ডাল পুড়ে ছাই হয়ে যায়। মহাদেব দত্তের ‘দত্ত এবং ব্রাদার’ নামের মুদির দোকানে মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী এবং স্থানীয় এলাকাবাসি দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
