কিউসি কন্টেইনারের ম্যানেজারের বিরুদ্ধে সাকা চৌধুরীর মামলা: ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্বাক্ষর জাল করে ৯৫ দশমিক ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালত রোববার কিউসি কন্টেইনার লিমিটেডের ম্যানেজার (অর্থ) সৈয়দ আবরার হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরী এর আগে বিচারক মামুন আল ফয়সালের আদালতে উপস্থিত হয়ে ম্যানেজারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সাকা চৌধুরী বেক্সিমকো লিমিটেডের শীর্ষ তিন কর্মকর্তার নাম উল্লেখ করেন। তাদের মধ্যে বেক্সিমকোর চেয়ারম্যান সালমান এফ রহমান ও সোহেল রহমানকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে ৩০ জানুয়ারি একই পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সালমান ও সোহেল রহমানের পক্ষে অ্যাডভোকেট রফিক উল হক সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রতি একটি লিগ্যাল নোটিশ জারি করেন।
