২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য জীবনের ৮২ বছরে হেনা দাস

বিশিষ্ট শিক্ষাবিদ, দেশের গণতান্ত্রিক, সমাজবাদী, নারী অধিকার এবং শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ হেনা দাস রোববার ৮২ বছরে পা দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

১৯২৪ সালে জন্ম নেয়া হেনা দাস মাত্র ১৩ বছর বয়সে অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।

সব ধরনের অবিচারের বিরুদ্ধে আজীবন সংগ্রামের শুরুটা হেনা দাসের তখনই হয়ে গিয়েছিল।

সিলেটের নামকরা জমিদার পরিবারে জন্মগ্রহণকারী হেনা দাস ্লাতক ডিগ্রি অর্জনের পর ১৯৫৯ সালে শিক্ষায় ্লাতক ও ১৯৬৬ সালে ্লাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

জেন্ডার ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকার কারণে সুপরিচিত হেনা দাস কমিউনিস্ট পার্টি, কৃষক অধিকার, শিক্ষক অধিকার এবং শ্রমিক অধিকার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বাড়ির বাইরে বের হওয়াই যখন নারীদের জন্যে প্রায় পুরোপুরি নিষেধ ছিল, সেরকম সময়ই নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিয়ে তিনি সোচ্চার হন।

হেনা দাসের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের পল্টনের মুক্তি ভবনের দলীয় কার্যালয়ে রোববার অনুষ্ঠান আয়োজন করেছে। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।