জয়পুরহাটে বাসের ধাক্কায় একজন নিহত
জয়পুরহাটের আক্কেলপুর সড়কের পাকুরতলী নামক স্থানে শুক্রবার দুপুরে আক্কেলপুরগামী একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় আশরাফুল (৪২) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত সাইকেল আরোহী সদর থানার শাহাপুর গ্রামের আলীমুদ্দিনের পুত্র।
উত্তেজিত জনতা ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
