২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ব্যাংক লুটের অভিযোগে যুবক গ্রেফতার

কেরানীগঞ্জে বৃহস্পতিবার সকালে রূপালী ব্যাংকের চিনকুথিয়া শাখার তালা ভেঙে লুট করার চেষ্টা চালানো অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পুলিশ জানিয়েছে, গ্রেপতারকৃত রিপনের (১৮) বাবা আব্দুর রাজ্জাক এই শাখার একজন নিরাপত্তারক্ষী।

রাজ্জাক জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় সে তার ছেলে রিপনকে রাতে পাহারা দেওয়ার জন্য বলেছিল।

এই সুযোগে রিপন তালা ভেঙে ব্যাংক লুট করার চেষ্টা করে বলে পুলিশ জানায়।