২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সূতা কলে আগ্নিকান্ডে ৫ জন জীবন্ত দগ্ধ

গাজীপুর জেলার শফিপুরে সূতাকলে অগ্নিকান্ডে জীবন্ত দগ্ধ হয়ে পাঁচ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দমকল বাহিনী সূত্রে একথা বলা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বুধবার রাত ১১টার সময় শামীম স্পিনিং মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে আসে। তবে কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে এখনও সে সম্পর্কে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী।

বেলা ১২.২৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।