২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ডেমরায় গণপিটুনিতে অপরাধী নিহত

রাজধানীর ডেমরা থানাধীন গোলাপবাগ এলাকায় বুধবার রাতে গণপিটুনিতে একজন অপরাধী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

গোলাপবাগ এলাকার স্থানীয় ব্যবসায়ী মিন্টু বিডিনিউজকে জানান, রাত ৮টার দিকে দুই অপরাধী ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্যে গঠিত লাঠি-বাঁশি কমিটির সভাপতি নাসুকে খুঁজতে গেলে গণপিটুনির ঘটনাটি ঘটে।

গণপিটুনির এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে এবং একজনকে ধরে ফেলে।

উত্তেজিত জনতা গণপিটুনি দিতে থাকলে এক পর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।