র্যাবের ক্রসফায়ারে রাজধানীতে সন্ত্রাসী নিহত
র্যাবের সাথে ক্রসফায়ারে বুধবার ভোরে রাজধানীর মিরপুর এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম আলমগীর আহমেদ।
আলমগীর মিরপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করেছে।
র্যাব জানায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে র্যাব সদস্যরা আলমগীরের সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের উদ্দেশে গ্রেপ্তারকৃত আলমগীরকে সাথে নিয়ে মিরপুরের হাবুলের পুকুরপাড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় আলমগীর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
