খুলনায় সড়ক দুর্ঘটনায় মিল শ্রমিক নিহত
খুলনার খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের ভাসারবাড়ি এলাকায় ট্রােেকর চাকায় পিষ্ট হয়ে খোকন সরদার (৩০) নামের এক মিল শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় খোকন বাইসাইকেলে করে কর্মস্থল জুট স্পিনার্সে যাওয়ার সময় খুলনা-যশোর মহাসড়কের ভাসারবাড়ি শরীফা প্রিন্টার্সের সামনে যশোরগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১০৭) তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই খোকন সরদারের মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধারকরে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি মামলা হয়েছে।
নিহত খোকন ফুলতলা উপজেলার বরনপাড়া মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে।
