২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবকের লাশ উদ্ধার

জেলার তেরখাদা উপজেলার ভুতিয়ার বিল থেকে লুলু মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তেরখাদা থানায় মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

পুলিশ জানায়, তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামের লুলু মিয়া  সোমবার সকালে ভুতিয়ার বিলে মাছ ধরতে যায়। দুপুর পর্যন্ত সে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হয়। অবশেষে বিকেল বেলায় ভুতিয়ার বিলে জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।