২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ থানার ওসি স্ট্যান্ড রিলিজ: অভিযোগ- ক্ষমতাসীনদের কথামতো না করা!

কেরানীগঞ্জ থানার ওসিকে মঙ্গলবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ক্ষমতাসীন দলের লোকদের কথামতো কাজ না করায় এটি করা হয় বলে থানা ও স্থানীয় সূত্র অভিযোগ করেছে।

সূত্র জানায়, সকাল ১১টায় ওয়্যারলেসের মাধ্যমে ওসিকে জানানো হয়, এই মুহূর্তে আপনার দায়িত্ব সেকেন্ড অফিসারকে বুঝিয়ে দিয়ে আপনি খুলনা রেঞ্জে চলে যান।

সূত্র আরো বলে, ৫ ফেব্রুয়ারি ১৪ দলের লংমার্চের আগে কেরানীগঞ্জ থানার ওসি কাউকে গ্রেপ্তার না করার কারণেই মূলত ক্ষমতাসীন দলের লোকেরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে রাতারাতি এই বদলির ব্যবস্থা করে।