আমি পুলিশকে আ:লীগ নেতা সালমান রহমানের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দেইনি: নাজমুল হুদা
যোগযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তিনি শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে কোন প্রকার মামলা দাখিল করতে বা কোন চার্জশিট গঠনের নির্দেশ দেননি।
নাজমুল হুদা সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের সত্যতা অস্বীকার করে বলেন, তিনি কাউকেই সালমান রহমানের বিরুদ্ধে কিছু বলেননি।
“সংবাপত্রের খবরগুলো মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।” মন্ত্রী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন।
