অ্যামচ্যাম ট্রেড শো’তে আমেরিকান সেন্টারের সেবা কার্যক্রমের প্রদর্শনী
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত ট্রেড শো’তে ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারের স্টুডেন্ট অ্যাডভাইজিং শাখার বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরা হবে বলে সোমবার দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হোটেল শেরাটনের টেনিস কোর্টে এই ট্রেড শো ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
ট্রেড শো’র ৮৫ নম্বর বুথে স্টুডেন্ট অ্যাডভাইজিং শাখার কার্যক্রম তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ট্রেড শো চলাকালে স্টুডেন্ট অ্যাডভাইজিং শাখার কর্মীরা বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উপকরণ বিতরণ করবেন।
