২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বিরোধী দলের নীরবতা অগ্রহণযোগ্য: সেমিনারে বক্তারা

কর্মজীবী নারী আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বিরোধী দলের নীরবতাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয়ের অংশগ্রহনমূলক একটি আলোচনার মধ্য দিয়ে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়েছিলো। কিন্তু তারা অভিযোগ করেন, সরকারের কোনো মন্ত্রী ,কর্মকর্তা বা রাজনৈতিক কর্তৃপক্ষ এই অগনতান্ত্রিক পরিবর্তন বিষয়ে কোনো কথা বলেননি। বক্তারা সরকারের এই নীরবতাকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে চিহ্নিত করেন।

বক্তারা অবিলম্বে পরিবর্তিত জাতীয় নারী উন্নয়ন নীতি বাতিল করে নীতির পূর্বপাঠ অতিশীঘ্র পরিপূর্ণভাবে পুনর্বহালের দাবি জানান।

নারীর প্রতি সকল ধরণের শোষণ, বঞ্চনা ও বৈষম্য অবসানের লক্ষ্যে বাংলাদেশসহ ১৮৯টি দেশ নারী উন্নয়ন নীতিমালার বৈশ্বিক রুপরেখা হিসেবে বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশন এর ভিত্তিতে বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতি ১৯৯৭ প্রণয়ন করা হয়েছিলো।

কিন্তু সম্প্রতি এই নীতিমালার পরিবর্তন করে সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রনয়ন ও বাস্তবায়ন এবং নারীর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়নসহ সর্বস্তরে নারী-পুরুষের সমতার বিষয়কে অস্বীকার করা হয়েছে। এর মাধ্যমে নারীর জন্য বিশেষ বিধান প্রনয়ন ও বাস্তবায়নের পথ রুদ্ধ করা হয়েছে।

কর্মজীবী নারীর সভাপতি শিরীর আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা খানম, সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকি, মহিলা সমিতির সভাপতি সেলিনা খালেক প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মারুফিয়া নূর শিফা।