২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ডাকে রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙ্গামাটি সার্কেলের প্রধান বন সংরক্ষক ড. সাইফুল ইসলামকে অপসারণসহ বিভিন্ন দাবিতে সাধারণ কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ীদের ডাকে সোমবার রাঙ্গামাটিতে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

হরতাল চলাকালে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল ও শহরের অধিকাংশ দোকানাপট বন্ধ থাকে। অফিস আদালত, ব্যাংক-বীমা ও স্কুল-কলেজের স্বাভাবিক কাজ কর্ম চললেও লোকজনের উপস্থিতি ছিলো কম। সকাল থেকে পিকেটাররা শহরের প্রধান প্রধান মোড়ে পিকেটিং শুরু করে এবং খন্ড খন্ড মিছিল বের করে। হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। কোথাও কোন গন্ডগোলের খবর পাওয়া যায়নি।

কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতাল এবং পরবর্তীতে রাঙ্গামাটি পার্বত্য জেলা অচল করে দেয়ার  হুমকি দিয়েছে।