ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার শুরু হবে। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রথম দিন (শনিবার) ‘ক’, ‘খ’, ও ‘ছ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ক’ ইউনিট, সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ছ’ ইউনিট এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘খ’ ইউনিটের প্রথম শিফটের (রোল নং ১ থেকে ৫৪০০ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে (রোল নং ৫৪০১ থেকে অবশিষ্ট পর্যন্ত) এর পরীক্ষা বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবছর ভর্তি পরীক্ষায় মোট ১২১০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯শত ৩৪ জন শিক্ষার্থী অংশ নেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছর ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে ১ কোটি ৪২ হাজার ৭৫০ টাকা আয় করেছে।
