২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

ফরিদপুর ও গাজীপুরে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দা উপজেলার শংকরপাশা নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর-বরিশাল মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখা হয়।    

বিলগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র রাসেল (৮) নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মশাউজান গ্রামের দেলোয়ারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো চ ১৪১১৫১) দুপুর ১২টায় শংকরপাশায় এসে রাসেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে।

পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নগনকন্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের চতর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্রুতগামী একটি টেম্পোর ধাক্কায় আনিস নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।

নিহত আনিস স্থানীয় মসজিদের ইমাম মো: সাইদুজ্জামানের ছেলে।

দুর্ঘটনার পর এলাকাবাসী চালক কাওসারসহ টেম্পোটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।