বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় যুবক নিহত
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় শনিবার রাতে নৌকা ডুবে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।
রাত ৯টার দিকে সদর ঘাট টার্মিনালে নৌকা করে বরিশালগামী একটি লঞ্চে উঠতে যাওয়ার সময় আরেকটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত আসুরা বেগম (২৪) ও মাহতাবকে (১২) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজরুলের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাদের তিন জনের বাড়িই বরিশালে। ঢাকার ঠিকানা তেজগাঁওয়ের বেগুনবাড়ি।
