২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা অভিযানে হবিগঞ্জে ৬ জন আটক

সেনাবাহিনী হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে কিছু বিস্ফোরক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর রাত ১টার সময় লে. খালেদ ইমতিয়াজের নেতৃত্বে সেনাবাহিনী প্রথমে অভিযান চালায় হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর এলাকায়।

তারা সৈকত আলী নামে এক ব্যক্তিকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করে। রাত ৩টার দিকে তারা রাজনগর এলাকার হাসান মোস্তফা জালালীকে আটক করে তার বড় ভাই সাবেক বিচারপতি আব্দুল হান্নান এর বাসাতেও অভিযান চালায়।

এ সময় মিজান নামে একজন ওই বাসার দো’তলা থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে সেনাবাহিনী মিজানের বাসায় অভিযান চালিয়ে তার ছোটভাই গাজী হামিদুল রহমানকে আটটক করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া সেনা সদস্যরা নিউ মুসলিম কোয়ার্টার এলাকার চিন্ময় দত্ত ও তার বন্ধু পুরাতন মুসলিম কোয়ার্টার এলাকার ইয়াসিন খানকে আটক করে। আটককৃতদের মধ্যে ইয়াসিন ও সৈকতকে নিয়ে দুপুরে সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

আটক সবাইকে থানায় সোপর্দ করা হয়েছে।