ক্ষমা চাইলেন আবুল হাসনাত আব্দুল্লাহ
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ শাসনামলে তার ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন।
দীর্ঘ পাঁচ বছর পর মঙ্গলবার নগরীর সোহেল চত্বরে এক সমাবেশে উপস্থিত হয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা টেন্ডারবাজিতে জড়িত ছিলাম, এমন প্রমাণ কেউ দিতে পারলে রাজনীতি থেকে আজীবনের জন্য সরে দাঁড়াবো।”
বরিশাল সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে এক জনসভায় হাসনাত একথা বলেন।
গত পাঁচ বছর চারদলীয় জোটের শাসনামলে বরিশালে তার না আসার কারণ তিনি বৃহস্পতিবার জনগণকে জানাবেন বলে ঘোষণা দেন।
প্রসঙ্গত আওয়ামী লীগ শাসনামলে আবুল হাসনাত আব্দুল্লাহর পুত্র, শ্যালক কাজী কামালের বিতর্কিত কর্মকান্ডে তিনি সেই সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
