২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত ২ শতাধিক

সাভারের ভাগলপুরের একটি রপ্তানিমুখী সিরামিক কারখানার বার্ষিক সাধারণ সভায় খাবার খেয়ে কারখানা চেয়ারম্যানসহ দুই শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন রোববার।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এদের মধ্যে সাত শিশুকে আশংকাজনক অবস্থায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) ভর্তি করা হয়েছে।

অন্যদের রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ও সাভার স্বাস্থ্য কমপে¬ক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যেও রয়েছে আরো কয়েকটি শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা শেষে জলিল বার্বুচির সরবরাহ করা প্যাকেট বিরিয়ানি কারখানার মালিক, কর্মকর্তা, কর্মচারী ও অভ্যাগতদের মধ্যে বিতরণ করা হয়।

আক্রান্তদের মধ্যে কারখানার চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান এবং তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন।

বিষক্রিয়ায় আক্রন্তদের কয়েকজন হলেন: ফিরোজ (১৮), শাকিল (১২), রুবেল (১০), সাফিয়া (৩০), শরিফা (১০), স্বপ্না (২) রীমা (৫), ঐশী (২), সালাম (৪০), সোহান (৪), নয়ন (৩), শামীম (৫), সীমা (৪), সাজাহান (৫০), ফরিদা (৩), সিফাত (৯), ইকরা (৮), রাত্রি (৪), জামিনুর (২৭), জুঁই (১৬), প্ল¬াবন (৮), ফোরকান (৪৫) এবং মীম (২)।

আক্রন্তদের অনেকেই বলেছেন, সভা শেষ হওয়ার পর বিরিয়ানির প্যাকেট নিয়ে তারা বাসায় যান এবং পরিবারের সদস্যদের নিয়ে তা খাওয়ার পর পর তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন।

শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন - এ খবর পেয়ে রাতেই কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদ মওদুদ খান হাসপাতালে আক্রান্তদের দেখতে যান।

ঘটনার পর থেকেই বাবুর্চি জলিল পলাতক রয়েছেন।

সাভার থানা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো শফিউদ্দিন সরকার বলেছেন, “খাবার খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। খাদ্যের নমুনা রাসায়নকি পরীক্ষার জন্য পাঠানো হবে।”

হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আব্দুল আঊয়াল মিয়া এবং ডেপুটি সার্জন ডা. মোফাজ্জল আহমেদ সাভার স্বাস্থ্য কমপে¬ক্সে গিয়ে আক্রান্তদের খোঁজ-খবর নেন।