মুন্সীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বাসের চাকায় পিষ্ট হয়ে জিসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনিমণ্ডল গার্লস কলেজের সামনে শনিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ইলিশ পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় জিসানের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
জিসানের বাড়ি লৌহজংয়ের ঘৌড়দৌড় গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর।
